সার সংকট ও কৃষক হয়রানি রোধে কুড়িগ্রামে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সকল উপজেলার সার ডিলারদের অংশগ্রহণে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষকদের জন্য সার ও বীজের পর্যাপ্ত মজুদ, সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণ এবং যথাসময়ে প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক কৃষকদের স্বার্থে সার ও বীজের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি সার ও বীজের কৃত্রিম সংকট, অনিয়ম ও কৃষক হয়রানি রোধে যথাযথ মনিটরিং ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কৃষকের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

Share With