কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ বাজারে অবস্থিত আন-নাজাহ মডেল মাদরাসায় বিভিন্ন পদে মোট ৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটিতে যোগ্য, দক্ষ, সৎ ও দায়িত্বশীল প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিক বিন আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদরাসার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫টি পদে মোট ৮ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী মৌলভী পদে ২ জন, হাফেজ (আবাসিক) পদে ১ জন, সহকারী শিক্ষক (গণিত/বিজ্ঞান) পদে ২ জন, জুনিয়র শিক্ষক (ইবতেদায়ী) পদে ২ জন এবং অফিস সহকারী (পুরুষ) কাম-কম্পিউটার অপারেটর পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
সহকারী মৌলভী পদে আবেদন করতে প্রার্থীর কামিল পাস থাকতে হবে। এ পদের বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক ৭ থেকে ১২ হাজার টাকা।
হাফেজ (আবাসিক) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য হুফফাজ প্রশিক্ষণ থাকা বাধতামূলক। বেতন ৮ থেকে ১০ হাজার টাকা। এ পদে থাকা ও খাওয়ার সুবিধা থাকবে।
সহকারী শিক্ষক (গণিত/বিজ্ঞান) পদে ২ জন এবং জুনিয়র শিক্ষক (ইবতেদায়ী) পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। জুনিয়র শিক্ষক পদের ক্ষেত্রে ফাজিল পাস ও নূরানি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। উভয় পদের বেতন ৬ থেকে ১০ হাজার টাকা।

এছাড়া অফিস সহকারী (পুরুষ) কাম-কম্পিউটার অপারেটর পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৫ থেকে ৭ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পদের নাম উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীরা আন-নাজাহ মডেল মাদরাসা,খলিলগঞ্জ বাজার (পানির এন্ড সন্স-এর বিপরীতে), কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম ঠিকানায় আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৬-৬৮৭৩০৭ ও ০১৭৩৭-৬৮৪০৮৮ নম্বরে।