উলিপুরে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর সকাল ১০টায় স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের এ সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক আলমগীর বাদশা, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোর্শেদা বেগম, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান প্রমুখ।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *