উলিপুরের এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দের ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরের ঐতিহ্যবাহী এমএস স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

রোববার (৪ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে সালেহী এমপি বলেন, “তোমাদের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা নিয়ে এসেছি। তোমরা খুশি তো?” এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন, “তোমাদের প্রতিষ্ঠানের আরও অনেক দাবি আছে, অনেক প্রত্যাশা আছে। এই প্রত্যাশা করা খুব স্বাভাবিক।”

এমএস স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, “এটি শতবর্ষী প্রতিষ্ঠান, ১০০ বছরের বেশি সময়ের এই স্কুল। উলিপুরের একেবারে সেন্টারে এর অবস্থান। সব দিক থেকে লোকজন সহজে এখানে আসতে পারে।”

প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ফলাফল প্রসঙ্গে সালেহী বলেন, “এখানকার রেজাল্ট তুলনামূলক অনেক ভালো, যদিও আমার প্রত্যাশার মতো না।”

এ সময় শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা যে যে ক্লাসে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করবে। তোমরা কি আমাকে কথা দিতে পারবা যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে?”

পরে শিক্ষার্থীদের কাছ থেকে ভালোভাবে পড়াশোনা করার প্রতিশ্রুতিও চান সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *