কুড়িগ্রামের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় অসহায় পরিবার

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর গ্রামের মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম নিখোঁজ হয়েছেন। গত ৩ অক্টোবর বিকেল ৫টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ আরিফুল ইসলাম স্থানীয় একটি হিফজ মাদ্রাসার ছাত্র। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর গ্রামের আনোয়ার ও আফরোজা বেগমের ছেলে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আরিফুলের উচ্চতা আনুমানিক সাড়ে চার ফুট এবং গায়ের রং শ্যামলা। তাকে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা গেছে।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন স্থানে তার সন্ধান করছেন।

কোনো সহৃদয় ব্যক্তি আরিফুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৩১৮০৩২৬৫৪
০১৮৫৮২৬৭৩৫০

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *