বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় পরিষদ ও কেন্দ্রীয় জাতীয় পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মধ্যে জাতীয় পরিষদে অন্তর্ভূক্ত হয়েছেন কুড়িগ্রামের মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
জানা যায়, কুড়িগ্রাম জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ও রংপুরের মাওলানা ফখরুল ইসলাম হাদীকে জাতীয় পরিষদের সদস্য, নীলফামারীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান ও দিনাজপুরের মাওলানা মাহফুজুর রহমানকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসিবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপিকে সভাপতি এবং মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি জেনারেল করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়। একই সঙ্গে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত সদস্যদের নিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে রংপুর বিভাগের চারজন সদস্যের সঙ্গে জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাছড়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি তিনি ইসলামিক বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এছাড়া তিনি ২০১৭ সালে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন।
কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামের বিভিন্ন মহল থেকে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।