সম্প্রতি উলিপুর উপজেলার ৩১ টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে তৈরি হয়েছে “উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম” যার উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা, কাজের সুযোগ সৃষ্টি এবং ক্ষুদ্র সংগঠনগুলোকে পরামর্শ ও দক্ষ করে গড়ে তোলা। তারই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে সাজ্জাদের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নের সংগঠনগুলোর স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় করেছে ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুন্নবী বাশার, মারুফ শেখ প্রান্ত এবং লায়ন ইবনে নূর। তারা বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবীদের সমস্যা, কার্যক্রম, কাজের পরিধি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনগুলোকে বিভিন্নভাবে পরামর্শ দেন।
ফোরামের একটি সংগঠন “পান্ডুল যুব সংগঠন” এর সভাপতি মাহমুদুল হাসান বলেন, “উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের দায়িত্বশীলগণ আসছেন, আমরা আমাদের সংগঠনের অভ্যন্তরীণ কিছু সংকট তুলে ধরেছি, তারা আমাদের সুন্দর পরামর্শ দিয়েছে যেগুলো কৌশল আমাদের জানা ছিল না।”
ফোরামের আহ্বায়ক সাজ্জাদ জানান, “আমাদের ফোরামের দায়িত্বশীলগণ আপাতত বিভিন্ন ইউনিয়ন ভিজিট করছেন এবং বিভিন্ন সংগঠনগুলোর সমস্যা এবং সংকটগুলো শুনছেন। আমরা সেগুলো নোট করে দ্রুত প্রশাসন, এমপি এবং নিজ উদ্যোগে সেটির সমাধানের চেষ্টা করব এবং পর্যায়ক্রমে অনিবন্ধিত সংগঠনগুলোকে নিবন্ধনের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।”