কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদহে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সাধারণ ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) সোবনদহ কেন্দ্রীয় হরিমন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। স্বর্গীয় প্রফুল্ল চন্দ্র মহাশয়ের বহিরাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ কার্যক্রম চলে।
ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চঞ্চল কুমার সরকার।
দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ গ্রহণ করেন। এ উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক সম্প্রীতি ও মানবিক সেবার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।