কুড়িগ্রামে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন, সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সোহেল হোসনাইন কায়কোবাদ

কুড়িগ্রাম জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, সাংবাদিকবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পোস্টে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সবার আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবার সম্মিলিত সহযোগিতা অব্যাহত থাকবে—এটাই তাঁর প্রত্যাশা।

পোস্টের মাধ্যমে দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী সবার প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Share With