​কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা

​বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের নবাগত সদস্য, কুড়িগ্রামের কৃতি সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব। আজ শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুছ আলী, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, যুগান্তরের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক অমিত পাল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় কর্মরত সাংবাদিকেরা।

​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী রূপম রাজ্জাককে অভিনন্দন জানান এবং জাতীয় বার্তা সংস্থায় কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করায় সন্তোষ প্রকাশ করেন।

​সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রকৌশলী রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) গুরুত্ব ও বিভিন্ন আধুনিক দিক তুলে ধরেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ডিজিটাল যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই সংবাদমাধ্যমকে আরও গণমুখী ও বিশ্বস্ত করে তোলা সম্ভব।

​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *