কুড়িগ্রামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নতুন কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রামের দাদা মোড়স্থ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

​ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।

​এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম একটি নদীমাতৃক ও দুর্যোগপ্রবণ অঞ্চল। এখানকার মানুষের জীবনযাত্রা নদীভাঙন, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চরের প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সেবা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে।

​অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কুড়িগ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গতিশীলতা আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

​সভায় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি শামসুল ইসলাম মন্ডল,সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জহুরুল আলম, কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেল, ইকবাল হোসেন চাঁদ,রেশমা সুলতানা এবং হেদায়েত হোসেন এলিচ,যুব রেড ক্রিসেন্ট সদস্য ইকবাল রাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয়ের অফিস কর্মকর্তা বায়োজিদ হোসেন।

​সভায় রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *