কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নয়ন, বিচারাধীন ২৬ মামলা

কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ নয়ন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নয়ন মিয়া উলিপুরের উমানন্দ এলাকার বাসিন্দা। এর আগে উলিপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য থানা পুলিশের অভিযানে তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, উলিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *