কুড়িগ্রামে ৭ নভেম্বর ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন

কুড়িগ্রামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় শহরের সবুজপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশর জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ না ম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নুর বখত মিঞা, সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুস ছালাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার ছদর আলহাজ মোঃ জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি মোজাম্মেল হক আইমানী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফ মোঃ শাহ্ আলম।

সমাবেশে জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Share With