কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম নিশান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। এ অবস্থায় চিকিৎসার ব্যয় বহনে আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার। তাই তাঁর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, ৪৪তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া এই তরুণ শিক্ষকের হৃদ্যন্ত্রের দুটি ভাল্ভের একটি সংকুচিত হয়ে গেছে এবং অপরটিও স্বাভাবিকভাবে কাজ করছে না। পাশাপাশি তাঁর লিভারের এসজিপিটি (SGPT) ও এসজিওটি (SGOT) এনজাইমের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং কিডনির ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়েছে। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন বলে জানানো হয়েছে।
তাঁর পরিবারের পক্ষে প্রতিদিনের বিপুল চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাঁর চিকিৎসা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
চিকিৎসার জন্য সহযোগিতা পাঠাতে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের বিকাশ ও নগদ নম্বর এবং ডাচ্-বাংলা ব্যাংকের কুড়িগ্রাম শাখায় খোলা চিকিৎসা সহায়তা তহবিলের ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হয়েছে।
সহায়তা পাঠানোর ঠিকানা:
MD MOYNUL HASAN
262 157 058 1707
ROUTING NUMBER 090 490 404
DUTCH BANGLA BANK
KURIGRAM BRANCH
01715-507130 (বিকাশ)
01715-507130 (নগদ)