জনশক্তির চাহিদা পূরণ এবং প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা দিতে কুড়িগ্রামে দিনব্যাপী জব কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুড়িগ্রাম সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ জোনায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনা দেন ট্রেনিং সেন্টারের কো-অর্ডিনেটর মোহসীন আলী ও ফাহিম মোহাম্মদ সোহেব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে বিশেষ জব কাউন্সিলিং সেশন পরিচালনা করা হয়। এ সময় বক্তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে সফলভাবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বর্তমান শ্রমবাজারের চাহিদা, বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ এবং পেশাগত জীবনে সফল হওয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।