সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি

কুড়িগ্রামে দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। আবহাওয়া পরিবর্তনের ফলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢাকা পরছে চারপাশ। সঙ্গে বইছে মৃদু ঠান্ডা বাতাস। সোমবার (১৬ নভেম্বর) থেকে এমন আবহাওয়া বিরাজ করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। বিকেল ৩টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা নেমে যাওয়ায় বিপাকে পরেছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। ঠান্ডা উপেক্ষা করে কৃষি জমিতে এবং শহরে শ্রমের কাজ করছেন তারা। ভোর থেকে খুব কষ্ট করে মাঠে কাজ করছেন তারা।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষি জমিতে নিড়ানির কাজ করছেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বললেন, আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।

একই এলাকায় ফুলকপি উঠাচ্ছিলেন কৃষক আজমত আলী। তিনি জানালেন, ‘বাহে ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।’

রাজারহাট উপজেলার লেপ তোশক কারিগর হাসানুর রহমান বলেন, ‘ঠান্ডা পরার সঙ্গে সঙ্গে লেপ-তোশক তৈরির কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হাওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এই অবস্থা আগামি সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *