কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, চেয়ারম্যান আসাদুজ্জামান রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলার তালিকাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে নাগেশ্বরী সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান রনিকে বিকেলে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *