যেসব বদভ্যাসের কারণে একজন ব্যক্তি আজীবন দরিদ্রই থেকে যায়

  • ‘করব’—এই মনোভাব রাখা। যা কিছু আজ করে ফেলা সম্ভব, তা আগামীকালের জন্য ফেলে রাখা।
  • বছরের পর বছর অল্প বেতনের চাকরি করে যাওয়া। ভালো কিছুর জন্য আন্তরিকভাবে চেষ্টা না করা।
  • অন্যে আপনাকে নিয়ে কী ভাবছে, তাতে গুরুত্ব দেওয়া।
  • নিজের অবস্থার জন্য অন্যকে দোষারোপ করা।
  • আর্থিকভাবে সচ্ছল বা ধনী হওয়ার চেয়ে ‘বড়লোকি’ দেখানোয় বেশি মনোযোগী হওয়া।
  • ‘পারফেক্ট কন্ডিশন’ বা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করা। সাধারণত অপেক্ষা করতে করতেই জীবন কেটে যায়।
  • অভিযোগ করা।
  • অস্বস্তিকর বা চ্যালেঞ্জিং পরিস্থিতি এড়িয়ে চলা।
  • প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা ভাঙা। বিশেষ করে সামর্থ্যের বাইরে প্রতিশ্রুতি দেওয়া।
  • একবার ব্যর্থ হওয়ার পর আর নতুন করে শুরু না করা।
Share With