সোমবার (১০ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জেলার স্টেডিয়াম মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব সিফাত মেহনাজ। প্রধান অতিথি বেলুন উড্ডয়নের মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন।

এরপর সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম— খেলোয়াড় ও উপস্থিত দর্শনার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি ট্রফি ও পুরস্কার তুলে দেন।