নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ এর ব্যডমিন্টনে একক ও যৌথ চ্যম্পিয়ন উলিপুর উপজেলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাউন আলিফ এবং ইয়াফিদ হাসান বর্ণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন বালক শাখায় যৌথ ও একক উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন।

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের ইনডোর গেমসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তারা ভালো পারফরম্যান্স করে শিরোপা অর্জন করেন। খেলা শেষে তারা তাদের সাফল্য কোচ শোয়াইব সরদার অয়নকে উৎসর্গ করেন।

কোচ শোয়াইব সরদার অয়ন বলেন, “তারা এই টুর্নামেন্টে ভালো চেষ্টা করেছে। কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। আশা করি তারা বিভাগীয় পর্যায়েও ভালো করবে।”

দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে ১২–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি গ্রহণ করেছে।

গত ০২ মে ২০২৬ তারিখে সিলেটে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একই সঙ্গে সারা দেশের সকল জেলায় একযোগে এ প্রতিযোগিতা শুরু হয়।

১২–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, দাবা, সাঁতার ও অ্যাথলেটিকসসহ ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Share With