কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলম ইমরান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, রাজারহাট, কুড়িগ্রাম।