জনগণের অভিযোগ, মতামত ও প্রত্যাশা সরাসরি জানার সুযোগ তৈরি করতে প্রতি বুধবার সাপ্তাহিক গণশুনানির আয়োজন করছেন জেলা প্রশাসক।
এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশী নাগরিকরা তাদের ব্যক্তিগত সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত ও প্রশাসনিক কার্যক্রমকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।