তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন ।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজনের কথা থাকলেও, ভারী বৃষ্টিপাতের কারণে তা বাতিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
দুপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান পূর্বে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ও জেলা বিএনপির সদস্য-সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।