বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ধারলা যুব ফাউন্ডেশন।

শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদাতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।

উদ্বোধন করেন মাওলানা মনজুরুল ইসলাম, শিক্ষক-ডাক্তার আব্দুর সামাদ শিশু বিতান বেরুবাড়ী ও সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেরুবাড়ী ইউনিয়ন শাখা এবং আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক, বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

কর্মসূচিতে চিকিৎসা সেবা সহযোগিতায় অংশ নেন মোহাম্মদ জিয়াউরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট, অ্যাপোলো হাসপাতাল এবং মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে প্রথম সারির নেতৃত্ব দেন ধারলা যুব ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান, ৪ নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি বেরুবাড়ী ইউনিয়ন শাখা। সভাপতিত্ব করেন আরিয়ান ফরিদ (রায়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নারায়ণগঞ্জ)।

এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশন-এর অর্থ সম্পাদক মুত্তাকী এনামুল হকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রাশেদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, আক্কাস আলী মাস্টার এবং নাগেশ্বরী যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ময়দান আলী।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Share With