রক্ত চাহিদার সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত চাহিদা’ আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করল। ২০২০ সালের এই দিনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

ইতোমধ্যেই পাঁচ বছরের পথ অতিক্রম করেছে সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্ত চাহিদার স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে আসছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মোস্তফার নেতৃত্বে এবং সিনিয়র দায়িত্বশীল ইমামুল ইসলাম, রেজাউল করিম, ফরহাদ ইসলাম পলাশ, মাইদুল শেখ, রফিকুল ইসলাম, নয়ন চন্দ্র, রাজু রায়হান, নুর আলম মিয়াসহ সক্রিয় রক্তদাতাদের অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করছে।

পরিচালক গোলাম মোস্তফা বলেন, আমরা রক্ত চাহিদার মাধ্যমে কুড়িগ্রাম জেলা ছাড়াও সারা দেশে জনসচেতনতা বৃদ্ধি করতে চাই। যাতে রক্তের অভাবে কেউ মৃত্যুবরণ না করে। সবসময় মুমূর্ষু রোগীদের পাশে থাকা আমাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির পক্ষ থেকে সকল দাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Share With

One thought on “রক্ত চাহিদার সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ”

Comments are closed.