উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উলিপুরে সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান (৪২) কে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম নামাজের চরে মতিয়ার রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share With