কুড়িগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে এক প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরের দিকে কুড়িগ্রাম শহরের জোকার্স ক্যাফেকে খাদ্যে মেয়াদ উল্লেখ না থাকায় ও রান্নাঘর অপরিচ্ছন্ন থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো: শেখ সাদী।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ ধরণের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Share With