আমরা ত্রাণ চাইনা, পরিত্রাণ চাই- ড. আতিক মুজাহিদ

“আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। কুড়িগ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন চাই। আমরা দারিদ্র্যসীমার নিচে নয়, সর্বোচ্চ মর্যাদা নিয়ে বাঁচতে চাই।” এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর চরাঞ্চলের এক সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমাকে যদি কুড়িগ্রাম-২ (উলিপুর-রাজারহাট) আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠান, আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ-কষ্ট নিয়ে কথা বলব। চরাঞ্চলের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে যা করণীয়, আমি তাই করব।”

তিনি বলেন, “রাজনীতি আমার পেশা নয়, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করব। অবহেলিত কুড়িগ্রামকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরের প্রচেষ্টা করব। সংসদে সবার আগে কুড়িগ্রামকে গুরুত্বের সঙ্গে তুলে ধরব।”

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক ‘চর সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

সমাবেশে তিনি কুড়িগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, এনসিপি’র জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চরাঞ্চলের শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।

Share With