কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে লাতিফুল ইসলাম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ লাতিফুলের বাবার নাম আবু জাহিদ বাদল।
পরিবার সূত্রে জানা গেছে, লাতিফুল নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিখোঁজ লাতিফুলের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৯৫-১৪২৫২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
নিখোঁজের ঠিকানা: দুর্গাপুর, মাস্টার পাড়া, উলিপুর, কুড়িগ্রাম।