কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে মোছা. রুনা আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর বাজার এলাকা থেকে রুনা আক্তার নিখোঁজ হয়। এরপর স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানসহ সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রুনা আক্তারের বাবার নাম মো. ওহাব মিয়া এবং মায়ের নাম মাহফুজা। তাদের বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ রুনা আক্তারের সন্ধান পেলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রুনার সন্ধান পেলে যোগাযোগ: ০১৭৮৬৯৭০৪২৫
এদিকে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।