কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (Kurigram Agricultural University) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সকল নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরের দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে লেভেল-১, সেমিস্টার-১ এর নিয়মিত ক্লাস শুরু হবে।
নতুন শিক্ষার্থীদের অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা হলে। ফলে শিক্ষার্থীদের হলে বসবাসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন লেপ, তোষক, বালিশ, বিছানা, প্লেট, গ্লাস, ট্রাংক ও মশারি ইত্যাদি সঙ্গে নিয়ে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ক্যাম্পাসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাদেকুজ্জামান জানিয়েছেন যে, নতুন শিক্ষার্থীদের সুবিধার্থে এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাননীয় ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে।
সূত্র: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, রেজিস্ট্রার দপ্তর