কুড়িগ্রাম জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি সরকারি সরঞ্জামের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম।

প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দ করা সরকারি মালামালের সংরক্ষণ, সুষ্ঠু বণ্টন এবং নিয়ম অনুযায়ী ব্যবহারের বিষয়গুলো পরিদর্শন করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সরকারি সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান সরকারি মালামালের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে সেগুলো ব্যবহারের বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *