কুড়িগ্রাম জেলা যুবশক্তির নতুন কমিটি অনুমোদন, সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক তমাল

জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা শাখার আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ জুন ২০২৬ তারিখে অনুমোদিত এই কমিটিতে এম মাসুদুর রহমান মাসুদকে সভাপতি এবং তারিকুজ্জামান তমালকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি রবিন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সুমন এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল সাগর।

এছাড়াও সহ-সভাপতি পদে মিল্লাত হোসেন, মো. মিনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজ, মো. আবু হাসান ও রাজু আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম শহীদ, ইয়াসিন আলী, ফরহাদুজ্জামানসহ মোট ১১ জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করা হয়। এ সংক্রান্ত দাপ্তরিক পত্রে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের যৌথ স্বাক্ষর রয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে জানান, নবগঠিত এই কমিটি কুড়িগ্রাম জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।

Share With