কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে নর্থ লাইন অ্যাসোসিয়েটসের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের পরিবেশনায় শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটে।

অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। এ সময় নর্থ লাইন অ্যাসোসিয়েটসের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যেও নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানায়, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়া এবং মেধাবীদের পড়াশোনায় অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

Share With