কুড়িগ্রাম পৌরসভার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ জানায়, বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পুরো প্রকল্পকে নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “জনগণের স্বার্থে এই বরাদ্দের টাকা সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা হবে। উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে আমরা সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছি।”
স্থানীয়রা আশা করছেন, এ বরাদ্দের মাধ্যমে কুড়িগ্রাম পৌরসভার দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা ও মৌলিক অবকাঠামো সমস্যার সমাধান হবে এবং নাগরিক সুবিধা আরও বাড়বে।