কুড়িগ্রাম সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানাল জাতীয় ছাত্র-শক্তি

কুড়িগ্রাম সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ছাত্র-শক্তি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান জিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, যুগ্ম সদস্য সচিব খাইরুল আহমেদসহ শাখার অন্যান্য নেতাকর্মীরা।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন ও সফল দায়িত্ব পালনের শুভকামনা জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার কার্যক্রম আরও বেগবান হবে।

এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব খাইরুল আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, অধ্যক্ষ মহোদয়ের দক্ষ নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক, সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। আমরা তাঁর সার্বিক সফলতা কামনা করছি এবং কলেজের উন্নয়নে সবসময় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।”

Share With