কুড়িগ্রাম সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতী কর্মসূচি অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দাওয়াতী মাস উপলক্ষে লিফলেট বিতরণসহ দাওয়াতী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি সাইফ মুহাম্মাদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম.এম আবুল হাসান, দাওয়াহ সম্পাদক মাহদী হাসান এবং বিশ্ববিদ্যালয় সম্পাদক সুয়াইবুল ইসলাম ফুয়াদ।

এ সময় কলেজ শাখার সভাপতি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে ক্যাম্পাস ঘুরে লিফলেট বিতরণ করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ প্রচার ও দাওয়াতী কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

Share With