কুড়িগ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার অপরাধে এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।
অভিযানকালে দেখা যায়, অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় পরিবহন করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ইটভাটা মালিককে পরিবেশ ও কৃষিজমি সুরক্ষা আইনের আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, কৃষি জমির উর্বরতা নষ্ট করে এ ধরনের অবৈধ মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share With