পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল। প্রতিযোগিতা শেষে বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সমাজে সঠিক ইসলামী চেতনা প্রতিষ্ঠা এবং শিশু-কিশোরদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।