কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের ফাইনালে ভূরুঙ্গামারী থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম সদর থানা। নারী বিভাগের ফাইনালে কচাকাটা থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাগেশ্বরী থানা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন থানার পুরুষ ও নারী দল অংশ নেয়। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ শেষে আয়োজকেরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা সম্ভব হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *