কুড়িগ্রামের রাজারহাটে খন্দকার মোস্তাফিজুর রহমান রিজু (৪৪) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খন্দকার মোস্তাফিজুর রহমান রিজু কিশামত পাইকপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ হোসেন খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে মামলার পরিপ্রেক্ষিতে রিজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে রাজারহাট থানায় নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুকবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোস্তাফিজুর রহমান রিজুকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।