কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াই বাড় গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোছাঃ মৌসুমি আকতার (১৬)। তিনি স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিহত মৌসুমি আকতারের বাবা মোঃ মহিজল হক এবং মা মোছাঃ ছকিনা খাতুন জানান, সন্ধ্যার পর হঠাৎ মেয়েকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মেয়েটি পড়াশোনায় ভালো ছিল। তবে কি কারণে এমন ঘটনা ঘটল—সেটি এখনো পরিষ্কার নয়।
বিস্তারিত আসছে…