কুড়িগ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হামীম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার (দোলারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামীম ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় হামীম। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও হামীম আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে হামীমকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Share With