কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে ধরলা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে ফুলবাড়ী কাচারী মাঠে শেষ হয় প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা। এতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রংপুর মহানগর শিবির নেতা সোহেল রানা, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন এবং কুড়িগ্রাম জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম রানা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও সাংগঠনিকভাবে সচেতন রাখার আহ্বান জানানো হয়েছে।

Share With