কুড়িগ্রামের রাজারহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা ও উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদানকে কেন্দ্র করে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু
জেলা বিএনপির সদস্য ও ভোরের দর্পণ ও মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল
কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির
এছাড়া বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক রাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রোমান হোসেন রুমান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মারজান, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আঙ্গুর মিয়া এবং সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী।
সভায় নেতৃবৃন্দ বলেন— ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজারহাটে বিএনপির ঘাঁটি আরও শক্তিশালী হয়েছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং কুড়িগ্রাম-২ আসনকে উন্নয়নের নতুন পথে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।