কুড়িগ্রামে জুলাই আন্দোলনের ইতিহাস, স্মৃতি ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংরক্ষণের লক্ষ্যে ‘কুড়িগ্রামে জুলাই আন্দোলনের দিনগুলো’ শীর্ষক একটি ম্যাগাজিন/বই প্রকাশের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।
এ উপলক্ষে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে জুলাই আন্দোলন চলাকালে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে লেখা আহ্বান করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি, প্রত্যক্ষদর্শী কিংবা সংশ্লিষ্ট যে কেউ নিজের দেখা ঘটনা, অভিজ্ঞতা ও স্মৃতি লিখে পাঠাতে পারবেন। প্রয়োজনে লেখার সঙ্গে সংশ্লিষ্ট ছবি সংযুক্ত করা যাবে। ব্যক্তিগত ও দলগত স্মৃতিচারণমূলক লেখাও গ্রহণ করা হবে।
লেখা পাঠানোর ক্ষেত্রে লেখকের নাম, উপজেলা, প্রতিষ্ঠান এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শুধুমাত্র সত্য ও বাস্তব ঘটনার ভিত্তিতে লেখা গ্রহণ করা হবে। কোনো ধরনের কাল্পনিক বা ভিত্তিহীন গল্প গ্রহণযোগ্য হবে না।
আগ্রহীরা আগামী ৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে তাদের লেখা হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৯২৮৯৫৩৯০৫-এ পাঠাতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রামে জুলাই আন্দোলনের নানা ঘটনা, সংগ্রাম ও ত্যাগের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে।