কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মাদার তেরেসা শিশু বিদ্যালয় হলরুমে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির মাধ্যমে সদর উপজেলার ১০ জন নারী উদ্যোক্তার মাঝে হাইজিনিক উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নীতা ফ্লোরা, এপি ম্যানেজার; পল্লব কান্তি রায়, টেকনিক্যাল স্পেশালিস্ট, হেলথ, নিউট্রিশন ও ওয়াশ; কৃষিবিদ আমজাদ হোসেন, প্রোগ্রাম অফিসার; সঞ্জীব গাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার; মারিও মার্ডি ও জেমস উজ্জ্বল শিকদার, প্রোগ্রাম অফিসার; মনি দিও, স্পন্সরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার; এম রশিদ আলী, সভাপতি, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম; রাফি ইসলাম, সাধারণ সম্পাদক, বেলগাছা যুব সংগঠন; মুরাদ রায়হান, ফিল্ড ফ্যাসিলিটেটর এবং ১০ জন নারী উদ্যোক্তা।

উপকরণ বিতরণের আগে আয়োজকরা নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টুথপেস্ট, টেলকম পাউডার, চাকা বল সাবান ও তেলসহ বিতরণকৃত উপকরণগুলো দোকানে বিক্রির সময় যথাযথভাবে নথিভুক্ত করা এবং আয়-ব্যয়ের হিসাব রাখতে হবে। এছাড়া নিয়মিত মনিটরিং করা হবে।