কুড়িগ্রামে পথবাসী ও অসহায়দের মাঝে ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশের ইফতার বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রাম শহরে পথবাসী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশ।

সংগঠনটির উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার এ কার্যক্রমের তৃতীয় দিন পালিত হয়।

এদিন বিকেলে কুড়িগ্রাম শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে মধুরমোর, নতুন বাজার হয়ে কলেজ মোড় পর্যন্ত পথচারী, পথবাসী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইনসানিয়্যা বাংলাদেশের মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ অনিক (ফাউন্ডার ওয়ার্ল্ড ইনসানিয়্যা), মুনতাছিম সিয়াম (সিনিয়র ডাইরেক্টর মিডিয়া এন্ড কমিউনিকেশন), শাহরিয়ার রহমান সোহাগ (ডাইরেক্টর – ফাইন্যান্স এন্ড সাপোর্ট সার্ভিস) সহ অন্যান্য ফ্যাসিলিটেটররা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজান মাসে অসহায় ও পথবাসী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতেও তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

Share With