কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিত করতে সদর উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি সংগঠন মানসিকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। এতে বক্তব্য দেন মানসিকার পরিচালক এ কে এম আসাদুজ্জামান ও ইভেন্ট অর্গানাইজার মোছা. মোর্শেদা খাতুন।
সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্র্যাক, ফ্রেন্ডশিপ, মহিদেবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, প্রকল্পটিতে সহযোগিতা করছে ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন।