কুড়িগ্রামে বিএনপি নেতার মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপির ১ নং সদস্য ও সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা নজরুল ইসলাম বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারামন বিবি মোড় এলাকায় সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

তাঁর অকাল মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত।

জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়েছে, “আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।”

Share With